রবিবার ১৪ জুন ২০২৬
Online Edition

শিবগঞ্জে নারীসহ দুজনের লাশ উদ্ধার

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নারীসহ দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত নারী উপজেলার বিনোদপুর ইউনিয়নের কালিগঞ্জ-ক্যাপড়াটোলা গ্রামের ইছাহাক আলীর স্ত্রী জাহানারা বেগম (৭৫)। অপর বৃদ্ধের নাম পরিচয় পাওয়া যায়নি। বুধবার সকালে শিবগঞ্জ পৌরসভার শেখটোলার একটি আমবাগান থেকে অজ্ঞাত বৃদ্ধ ও ক্যাপড়াটোলা গ্রামে নিজ বাড়ি থেকে নারীর লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, রাতে পারিবারিক কলহের জেরে নিজ শয়ন ঘরে ঝুলন্ত অবস্থায় জাহানারা বেগমের লাশ দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। এদিকে সকালে পৌর এলাকার শেখটোলা মহল্লার একটি আমবাগানে ওই বৃদ্ধের ফাঁস লাগানো লাশ উদ্ধার করে পুলিশ। শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, খবর পেয়ে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে ঘটনাটি। এছাড়া তার নাম পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

অনলাইন আপডেট

আর্কাইভ